A Message from Our Vice Principal:
Celebrating Success Stories
নাটোর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ
১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়ে উত্তর জনপদে জ্ঞান-বিজ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে দিক-দিগন্তে।
এখান থেকে জ্ঞান-বিজ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ-বিদেশে ছড়িয়ে আছে অসংখ্য
মানবসম্পদ যারা সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ত থেকে
সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে অবদান রেখে চলেছেন। বর্তমান অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্বে
কলেজটি উত্তর বঙ্গের অনন্য বিদ্যাপিঠে পরিণত হোক এ প্রত্যাশা করছি। সেই সঙ্গে
কলেজটি প্রতিষ্ঠা ও পরিচালনায় যুগ যুগ ধরে যাঁরা অবদান রেখেছেন তাঁদের ইহলৌকিক
ও পরলৌকিক কল্যাণ কামনা করছি।
প্রফেসর মোহাঃ আব্দুল মান্নান
উপাধ্যক্ষ
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ
নাটোর।